Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
3:59 pm

লিংক কপি করা হয়েছে!

নাঈমকে হেনস্থার ঘটনায় মুখ খুলল বিসিবি

নাঈমকে হেনস্থার ঘটনায় মুখ খুলল বিসিবি

সংগৃহীত ছবি

জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্থার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে বিসিবি জানায়, চট্টগ্রামে নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নজর রাখছে। একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলেও মন্তব্য করেছে বোর্ড।

বিবৃতিতে বলা হয়, ঘটনাটির দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে যারা দায়ী, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছে বিসিবি।

বোর্ড জানায়, ঘটনার পর থেকেই নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া বিষয়টির সুষ্ঠু সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় বোর্ড বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে শুক্রবার রাতে চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিযোগে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের কাছে তাকে গাড়ি থেকে নামিয়ে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি একটি গাড়িতে তুলে নেয় এবং শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ করেছেন তিনি।

নাঈমের দাবি, নিজের পরিচয় দেওয়ার পরও তিনি ওই পরিস্থিতি থেকে রেহাই পাননি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...