Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে জাতীয় সংসদে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার জাতীয় সংসদ ভবনে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বিসিবি এখন আর স্বাভাবিক কাঠামোর মধ্যে নেই। তার ভাষায়, যেভাবে বোর্ডটি দখল করা হয়েছে, তাতে এটি আর প্রকৃত অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে কাজ করছে না।

এই বক্তব্যের পরপরই বিষয়টি নিয়ে সংসদে প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর প্রভাব খাটিয়েছেন। এমনকি একটি রিট বিচারাধীন থাকা অবস্থায় একতরফাভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

বিসিবি নিয়ে এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে সংসদে উত্তেজনা তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের ক্রিকেট প্রশাসন নিয়ে এই ধরনের মন্তব্য ভবিষ্যতে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...