Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 23 April, 2026,
1:13 pm

লিংক কপি করা হয়েছে!

বাসভাড়া বৃদ্ধি পেয়েছে

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রামে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। একইভাবে আন্তঃজেলার বাস ভাড়াও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

এর আগে দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ বিষয়ে সভা শুরু হয়। সড়কমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবহন মালিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...