Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
12:10 pm

লিংক কপি করা হয়েছে!

পুলিশ দেখে ইয়াবা গিলে অচেতন, শেষমেশ হাসপাতালে মাদক কারবারি

পুলিশ দেখে ইয়াবা গিলে অচেতন, শেষমেশ হাসপাতালে মাদক কারবারি

সংগৃহীত ছবি

পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে নিজেই বিপদের মুখে পড়লেন এক মাদক কারবারি।

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানের সময় সানোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি আটক এড়াতে ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার গভীর রাতে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্দেহজনক আচরণের কারণে সানোয়ারকে থামতে বলা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে আটক করলে আচমকা পকেটে থাকা ইয়াবা মুখে নিয়ে গিলে ফেলেন। এতে অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরও কিছু ইয়াবা উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার এএসআই সরবত আলী জানান, আটকের পরই তিনি ইয়াবা গিলে ফেলেন এবং দ্রুত অচেতন হয়ে পড়েন। পরিস্থিতি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, বর্তমানে সানোয়ার পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের বাসিন্দা সানোয়ার দীর্ঘদিন ধরে গৌরনদী এলাকায় বসবাস করছিলেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...