নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনামুল (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নেত্রকোনা-বারহাট্টা সড়কের রাজুরবাজার কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল ব্যবসায়িক কাজে মোহনগঞ্জ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা হয়েছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ ছয়জন ছিলেন। আহত পাঁচজনকে উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহত এনামুল বারহাট্টা উপজেলার সিংধাভাটিপাড়া গ্রামের লালচান মিয়ার ছেলে।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।