Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
5:45 pm

লিংক কপি করা হয়েছে!

চালুর ১৫ ঘণ্টা না পেরোতেই আবার বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

চালুর ১৫ ঘণ্টা না পেরোতেই আবার বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই প্রযুক্তিগত ত্রুটিতে এই বিপর্যয় দেখা দেয়, ফলে কেন্দ্রটির সব ইউনিট বর্তমানে অচল হয়ে পড়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে বয়লার টিউব ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার কারণে দ্রুত উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পুরো কেন্দ্রের উৎপাদনও থেমে যায়।

এর আগে একই ইউনিটে ত্রুটি দেখা দেওয়ায় গত বুধবার রাতে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। পরে টানা মেরামত কাজ শেষে প্রায় ৪৬ ঘণ্টা পর শুক্রবার রাতে আবার উৎপাদন শুরু করা হয়। তবে চালুর অল্প সময়ের মধ্যেই নতুন করে ত্রুটি দেখা দেওয়ায় ফের বন্ধ হয়ে গেল কেন্দ্রটি।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউনিটটি বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে যন্ত্রাংশ ঠান্ডা করার কাজ চলছে এবং মেরামত শেষে পুনরায় চালু করতে অন্তত ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটি আগে থেকেই বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ২০২৪ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অন্যদিকে দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকেই অচল। ফলে প্রথম ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

২০০৬ সালে বড়পুকুরিয়া কয়লাখনির পাশে স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্রটি দেশের অন্যতম কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। শুরুতে দুটি ইউনিটের মাধ্যমে ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা থাকলেও পরে আরও একটি ইউনিট যুক্ত হওয়ায় মোট সক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াটে। তবে বিভিন্ন সময়ের যান্ত্রিক জটিলতায় এই কেন্দ্র কখনোই পূর্ণ সক্ষমতায় উৎপাদন ধরে রাখতে পারেনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...