Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 23 June, 2026,
1:09 pm

লিংক কপি করা হয়েছে!

চার মাসের অপেক্ষার অবসান, হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় চার মাসের প্রতীক্ষা শেষে অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।

মঙ্গলবার ভোরে বাংলাদেশ সময় প্রায় ৩টার দিকে জাহাজটি প্রণালি অতিক্রম করে নিরাপদে এগিয়ে যায়। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাত্রা করছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। দীর্ঘ অনিশ্চয়তার পর জাহাজটির স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বহন করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।

এরপর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটির নির্ধারিত যাত্রাপথ বাধাগ্রস্ত হয় এবং এটি দীর্ঘ সময় পারস্য উপসাগর এলাকায় অবস্থান করতে বাধ্য হয়।

জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তা পরিবর্তন করা হয়। পরে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক না থাকায় জাহাজটি দীর্ঘ সময় বন্দরে অপেক্ষা করতে বাধ্য হয়। অবশেষে পরিস্থিতির উন্নতি হলে যাত্রার অনুমতি পায় বাংলার জয়যাত্রা।

বিএসসির কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করায় জাহাজটির পরবর্তী গন্তব্যে পৌঁছানোর পথ অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা নাবিক ও সংশ্লিষ্টদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...