Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 8 April, 2026,
2:26 pm

লিংক কপি করা হয়েছে!

যুদ্ধবিরতির পর হরমুজ পার হল বাংলাদেশের ‘বাংলার জয়যাত্রা’

যুদ্ধবিরতির পর হরমুজ পার হল বাংলাদেশের ‘বাংলার জয়যাত্রা’

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা বুধবার হরমুজ প্রণালি পার হওয়ার উদ্দেশ্যে নোঙর তুলেছে। যুদ্ধবিরতির পর এই প্রথম জাহাজটি নিরাপদে যাত্রা শুরু করল, যার মধ্যে রয়েছেন ৩১ জন বাংলাদেশি নাবিক।

জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়ে দাম্মাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। গতিবেগ ঘণ্টায় ৮.৩০ নটিক্যাল মাইল, ড্রাফট ১০.৮০ মিটার। প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে পৌঁছাবে।

বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটি ২ ফেব্রুয়ারি ভারত থেকে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি জেবেল আলী বন্দরে পৌঁছায়। যুদ্ধ শুরু হওয়ায় হরমুজ প্রণালিতে আটকা পড়ে। যুদ্ধবিরতির পর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আবার যাত্রা শুরু করেছে।

বিএসসি কর্মকর্তারা জানিয়েছেন, আগের নোঙর তুলার সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে জাহাজটি ফিরে আসে। এখন আবার যাত্রা শুরু করেছে, হরমুজ প্রণালি পার হতে আনুমানিক দুই দিন সময় লাগতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...