নারী এশিয়ান গেমস হকি বাছাইপর্বে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী হকি দল ও হংকং নারী হকি দল।
ইন্দোনেশিয়ার জাকার্তা-তে অনুষ্ঠিত এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দল সেমিফাইনালে উঠবে এবং সেখান থেকেই চারটি দল আগামী এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেবে।
বাংলাদেশের সামনে সমীকরণ খুবই সহজ হংকংয়ের বিপক্ষে অন্তত ১ পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজের মেয়েদের।
এর আগে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ চাইনিজ তাইপের সঙ্গে ৫–৫ গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান নারী হকি দল-কে ৩–২ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয়।