Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 April, 2026,
1:45 pm

লিংক কপি করা হয়েছে!

গণভোট বাস্তবায়নে ১১ দলের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা

গণভোট বাস্তবায়নে ১১ দলের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা

সংগৃহীত ছবি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন করে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ এপ্রিল থেকে দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলেরও ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।

তিনি অভিযোগ করে বলেন, গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিলেও সরকার সেই রায় বাস্তবায়নে সময়ক্ষেপণ করছে। জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মামুনুল হক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি হওয়া সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় ২০টি অধ্যাদেশ বর্তমান সরকার পাস না করার সিদ্ধান্ত নিয়েছে, যা তিনি “জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা” হিসেবে উল্লেখ করেন।

জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর ৯ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ দেশজুড়ে এ কর্মসূচি চলবে।

১১ এপ্রিল সব মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (মুক্তিযোদ্ধা হল)-এ জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, দেশে বিদ্যমান জ্বালানি সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে জনজীবন দুর্ভোগে পড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিরোধী নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে আন্দোলন চলবে বলেও জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...