Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
2:15 pm

লিংক কপি করা হয়েছে!

তুরস্ক সফরে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ: ঢাকা-ইসলামাবাদ নতুন সমীকরণ?

বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক জোরদারে বৈঠক আনতালিয়ায় আলোচনা

সংগৃহীত ছবি

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আনতালিয়া-এ অনুষ্ঠিত কূটনীতিকদের বৈশ্বিক সম্মেলনের ফাঁকে ড. খলিলুর রহমান এবং ইসহাক দার-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সরকার গঠনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি ছিল ড. খলিলুর রহমানের প্রথম বৈঠক।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসহাক দার জানান, সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, আঞ্চলিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে, ড. খলিলুর রহমান পাকিস্তানের আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরান-ইসরায়েল উত্তেজনার মতো পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব থেকে কোনো দেশই সম্পূর্ণভাবে নিজেদের রক্ষা করতে পারে না। জ্বালানি ও উন্নয়ন বাজেটের ওপর চাপ বাড়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

ফোরামে নূরউদ্দিন আজিজি এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার সহযোগিতা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

ড. খলিলুর রহমান তিন দিনের সফরে তুরস্কে অবস্থান করছেন। সম্মেলন শেষে তিনি ব্রাসেলস এবং পরে ইথিওপিয়া সফরের কথা রয়েছে। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...