দেশে মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক হিসাবভিত্তিক কোটিপতির সংখ্যা ২ হাজার ২০৯টি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে ব্যাংকে ১ কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪৫টি। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর শেষে এ ধরনের হিসাব ছিল ৩৮ হাজার ৪৩৬টি।
এ হিসাবে তিন মাসে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯টি।
অন্যদিকে, ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যাও কিছুটা বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে এ ধরনের হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ শেষে ৫০ কোটির বেশি আমানত থাকা হিসাব ছিল ২২টি। পরে ২০২৪ সালের ডিসেম্বর শেষে তা কমে ১৩টিতে নেমে আসে। তবে চলতি বছরের মার্চে আবারও দুটি হিসাব বেড়ে মোট সংখ্যা ১৫টিতে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের এই পরিসংখ্যান দেশের ব্যাংকিং খাতে উচ্চমূল্যের আমানতধারী গ্রাহকদের সংখ্যার সাম্প্রতিক প্রবণতার চিত্র তুলে ধরেছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।