Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
11:35 am

লিংক কপি করা হয়েছে!

ফারাক্কা ইস্যুতে মুখোমুখি ঢাকা-দিল্লি, শুরু জেআরসি বৈঠক

ফারাক্কা ইস্যুতে মুখোমুখি ঢাকা-দিল্লি, শুরু জেআরসি বৈঠক

সংগৃহীত ছবি

ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠককে ঘিরে পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২১ মে) শুরু হওয়া এই বৈঠক আগামী শনিবার পর্যন্ত চলবে।

বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির। সফরে তাদের সঙ্গে আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের দুই কর্মকর্তা।

বৈঠকের পাশাপাশি প্রতিনিধি দল ফারাক্কা ব্যারাজের যৌথ প্রবাহ পরিমাপ কেন্দ্রও পরিদর্শন করবে বলে জানা গেছে।

কূটনৈতিক মহলে এবারের বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। ফলে নতুন করে চুক্তি নবায়ন ও ভবিষ্যৎ পানি বণ্টন কাঠামো নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দুই দেশের নদী ব্যবস্থাপনা, পানিপ্রবাহ ও শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হতে পারে।

এর আগে গত বছরের মার্চে পশ্চিমবঙ্গে দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তখনও গঙ্গা চুক্তির ভবিষ্যৎ ও নবায়ন নিয়ে আলোচনা গুরুত্ব পেয়েছিল বলে জানিয়েছিল ভারতীয় জলসম্পদ মন্ত্রণালয়ের সূত্র।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে দুই দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...