Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 April, 2026,
2:11 pm

লিংক কপি করা হয়েছে!

স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, আসছে ১ লাখ নতুন কর্মী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, আসছে ১ লাখ নতুন কর্মী

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে স্বাস্থ্য খাতে প্রায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর (নওগাঁ-৪) টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে ধারাবাহিকভাবে নিয়োগ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন, ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন (এমবিবিএস ডাক্তার) নিয়োগ সম্পন্ন করা হয় বলেও সংসদে জানান মন্ত্রী।

সব মিলিয়ে স্বাস্থ্য খাতে ধাপে ধাপে জনবল বৃদ্ধি ও সেবা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন চলছে বলে জানান তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...