Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
1:39 pm

লিংক কপি করা হয়েছে!

অনলাইন প্রতারণা রোধে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন প্রতারণা রোধে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সংগৃহীত ছবি

অনলাইন আর্থিক প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত থাকতে মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিছু গ্রাহক হ্যাকিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কখনোই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড বা ওটিপি (OTP) কারও সঙ্গে শেয়ার করা যাবে না। পাশাপাশি সন্দেহজনক লিংকে ক্লিক করা, অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা এবং অনলাইন জুয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ছড়ানো লাইসেন্সবিহীন অ্যাপ বা জামানতবিহীন ঋণ ও বিনিয়োগের প্রস্তাব থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার বিষয়েও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কোনো প্রলোভনমূলক অফার যেমন লটারি বা পুরস্কারের প্রলোভন পেলে তা যাচাই ছাড়া বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে অনলাইন প্রতারণার ফাঁদ থেকে অর্থ সুরক্ষিত রাখা যায়। ব্যাংকিং সংক্রান্ত অভিযোগ বা হয়রানির ক্ষেত্রে ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...