Bangladesh Cricket Board আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ঘরের মাঠে Sri Lanka women’s national cricket team–এর বিপক্ষে সিরিজ শেষ করে এবার বিশ্বকাপ প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে টাইগ্রেসরা।
আগামী ১২ মে থেকে শুরু হবে বিশ্বকাপ ক্যাম্প। এর আগে ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন Sharmin Sultana। নতুন করে সুযোগ পেয়েছেন Taj Nehar।
আগামী ১২ জুন England–এ শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে অংশ নেবে ১২টি দল। বাংলাদেশ পড়েছে কঠিন ‘এ’ গ্রুপে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ হচ্ছে Australia women’s national cricket team, India women’s national cricket team, Pakistan women’s national cricket team, South Africa women’s national cricket team এবং Netherlands women’s national cricket team।
অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে West Indies women’s national cricket team, England women’s national cricket team, New Zealand women’s national cricket team, Sri Lanka women’s national cricket team, Ireland women’s national cricket team ও Scotland women’s national cricket team।
১২ জুন উদ্বোধনী ম্যাচে England women’s national cricket team মুখোমুখি হবে Sri Lanka women’s national cricket team–এর। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন Netherlands women’s national cricket team–এর বিপক্ষে।
🏏 বাংলাদেশ স্কোয়াড
Nigar Sultana Joty (অধিনায়ক), Nahida Akter (সহ-অধিনায়ক), Dilara Akter, Sobhana Mostary, Fahima Khatun, Sharmin Akhter Supta, Ritu Moni, Shorna Akter, Rabeya Khan, Marufa Akter, Fariha Islam Trisna, Sultana Khatun, Sanjida Akter Meghla, Juairiya Ferdous এবং Taj Nehar।
এখনো কোনো মতামত নেই।