Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
4:17 pm

লিংক কপি করা হয়েছে!

বেলুচিস্তানে সেনা অভিযানে ৮ সন্ত্রাসী নিহত, ভারতের বিরুদ্ধে আবারও অভিযোগ পাকিস্তানের

সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান ও মাস্তুং জেলায় পরিচালিত দুটি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে আট সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানের পর ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ২৫ ও ২৬ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে খারান জেলায় সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হলে তিনজন নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

পরদিন মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে দ্বিতীয় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তীব্র গোলাগুলির পর সেখানে পাঁচজন নিহত হন। পাকিস্তানের দাবি, নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে এলাকায় আরও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে পাকিস্তান আবারও দাবি করেছে, বেলুচিস্তানে সক্রিয় কিছু সশস্ত্র গোষ্ঠী বিদেশি মদদপুষ্ট। দেশটি দীর্ঘদিন ধরে এসব গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততার অভিযোগ করে আসছে। তবে ভারত বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে এসেছে।

এদিকে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পৃথক বার্তায় তারা বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...