জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাফটা টিভি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে রয়্যাল ফেস্টিভাল হল–এ। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল জনপ্রিয় সিরিজ Adolescence, যা চারটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে বড় সাফল্য অর্জন করেছে।
Netflix–এর এই আলোচিত সিরিজটি সেরা লিমিটেড সিরিজের পুরস্কারের পাশাপাশি সেরা অভিনেতা বিভাগে স্টিফেন গ্রাহাম, সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে ওয়েন কুপার এবং সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে ক্রিস্টিন ট্রেমারকো–কে পুরস্কার এনে দেয়।
সিরিজটি এর আগে কারিগরি দক্ষতার জন্য দুটি বাফটা ক্রাফট অ্যাওয়ার্ডও জিতেছিল। ফলে এবারের আসরে ‘অ্যাডোলেসেন্স’–এর আধিপত্য ছিল স্পষ্ট।
এ ছাড়া অভিনয়ে বিশেষ অবদানের জন্য স্টিভ কুগান, নার্গেস রাশিদি এবং ক্যাথরিন পার্কিনসন সম্মাননা অর্জন করেছেন।
অন্যদিকে সেরা আন্তর্জাতিক সিরিজের পুরস্কার পেয়েছে The Studio। পুরস্কার গ্রহণের সময় অভিনেতা ও নির্মাতা সেথ রোগান আবেগঘন বক্তব্য দেন এবং এই সম্মাননা প্রয়াত সহ-অভিনেত্রী ক্যাথরিন ও’হারা কে উৎসর্গ করেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।