Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
12:15 pm

লিংক কপি করা হয়েছে!

বাড্ডায় অবৈধ মিটারের বিরুদ্ধে রাজউকের কঠোর অভিযান

বাড্ডায় রাজউকের অভিযান জরিমানা ও মিটার জব্দ

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানে অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মাণকাজ চালানো কয়েকটি ভবনের অংশ অপসারণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ এবং জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২০ মে) রাজউকের জোন-৪/২ এর আওতাধীন এলাকায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে মোট পাঁচটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় ছয়টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভিন বীথি ও অথরাইজড অফিসার মো. হাসানুর রেজা। এছাড়া সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের বিভিন্ন কর্মকর্তা অভিযানে অংশ নেন।

রাজউক জানায়, অভিযানে দেখা গেছে একাধিক ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ চলছিল। পরে এসব ভবনের অবৈধ অংশ অপসারণ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা মিটার ও সার্ভিস তার ডেসকো প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান চালানো ভবনগুলোর মধ্যে রয়েছে ইসমাইল হাইটসের ৯ তলা ভবন, মো. আয়নাল হক বেপারী গংদের ১০ তলা ভবন, মো. আল-আমিন হাওলাদারের ৯ তলা ভবন, সায়েম কাজীর ৬ তলা ভবন এবং মো. মনিরুল ইসলাম গংদের ১০ তলা ভবন। এর মধ্যে সায়েম কাজীর ভবনে অবৈধ অংশ অপসারণের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে আফতাব নগরের সি ব্লকের প্লট নম্বর ২০ ও ২২–এ অবস্থিত এম. এম. ইউসুফ জামিলের ভবনে আবাসিক ব্যবহার বহির্ভূত কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এক মাসের মধ্যে এসব কার্যক্রম সরিয়ে নেওয়ার জন্য ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

রাজউক জানিয়েছে, রাজধানীতে নগর উন্নয়ন ও নির্মাণশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...