Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
12:34 pm

লিংক কপি করা হয়েছে!

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলার প্রকাশ, ডক্টর ডুম হয়ে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলার প্রকাশ, ডক্টর ডুম হয়ে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

সংগৃহীত ছবি

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে বহুল আলোচিত অ্যাভেঞ্জার্স: ডুমসডে সিনেমার প্রথম ট্রেলার। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির প্রায় সাত বছর পর নতুন এই সিনেমার মাধ্যমে এমসিইউর চলমান কাহিনির গুরুত্বপূর্ণ অধ্যায় পর্দায় আসতে যাচ্ছে।

ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় রুসো ভ্রাতৃদ্বয় (অ্যান্থনি ও জো রুসো)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন। ‘এন্ডগেম’-এ আয়রন ম্যান চরিত্রকে বিদায় জানানোর পর এবার তিনি সম্পূর্ণ ভিন্ন রূপে ফিরছেন। নতুন সিনেমায় তাকে দেখা যাবে মার্ভেলের অন্যতম শক্তিশালী খলনায়ক ডক্টর ডুম চরিত্রে। ট্রেলার ঘিরে ভক্তদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, তিনি মাল্টিভার্সের অন্য এক বাস্তবতার আয়রন ম্যানের রূপান্তরিত সংস্করণ হতে পারেন।

এ ছবিতে আরও একটি বড় চমক হলো ক্রিস ইভান্সের প্রত্যাবর্তন। পাশাপাশি বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক্স-মেন ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র প্রফেসর এক্স, ম্যাগনেটো, মিস্টিক ও সাইক্লপস আনুষ্ঠানিকভাবে এমসিইউতে যুক্ত হতে যাচ্ছে।

শুধু পুরোনো অ্যাভেঞ্জার্সই নয়, নতুন এই সিনেমায় ফ্যান্টাস্টিক ফোর এবং থান্ডারবোল্টস দলের সদস্যদেরও মাল্টিভার্স রক্ষার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ (থর), পল রাড, টম হিডলস্টন, পেদ্রো পাস্কালসহ আরও অনেক পরিচিত মুখ। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে এর আগে কয়েকটি টিজার প্রকাশ করা হয়েছিল, আর পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশের পর সেই উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে মার্ভেল স্টুডিও ইতোমধ্যে জানিয়েছে, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির প্রায় এক বছর পর এর পরবর্তী অধ্যায় ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ মুক্তির পরিকল্পনা রয়েছে। দুটি সিনেমাকে এমসিইউর মাল্টিভার্স সাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...