Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 8 June, 2026,
12:06 pm

লিংক কপি করা হয়েছে!

বাংলাদেশ সফরে কেন নেই মার্শ-হেড? ফাঁস আসল কারণ

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ধাক্কা নেই হেড-মার্শ

সংগৃহীত ছবি

বাংলাদেশ সফরের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন দলের তারকা ওপেনার ট্রাভিস হেড। পাশাপাশি চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক মিচেল মার্শও।

Cricket Australia জানিয়েছে, দীর্ঘ ও ব্যস্ত আইপিএল মৌসুম শেষে বিশ্রামের প্রয়োজন হওয়ায় ট্রাভিস হেডকে ছুটি দেওয়া হয়েছে। আগামী এক বছরে তিন সংস্করণেই অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সূচি থাকায় তার কাজের চাপ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে আবার দলে দেখা যাবে বলে জানিয়েছেন নির্বাচকরা।

অন্যদিকে পাকিস্তান সফরের সময় হ্যামস্ট্রিং চোটে পড়া লেগস্পিনার Tanveer Sangha-ও ছিটকে গেছেন দল থেকে। তার পরিবর্তে প্রথমবারের মতো সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন অফস্পিনার Todd Murphy।

পাকিস্তান সফরেও চোটের কারণে অনুপস্থিত ছিলেন Mitchell Marsh। আশা করা হয়েছিল বাংলাদেশ সফরে তিনি ফিরবেন, তবে গোড়ালির ইনজুরি পুরোপুরি না সারায় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না। যদিও ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

মার্শ ও হেডের অনুপস্থিতিতে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন Josh Inglis। এর আগে পাকিস্তান সফরেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। নিয়মিত ওয়ানডে অধিনায়ক Pat Cummins-কেও বিশ্রাম দেওয়া হয়েছে।

দলে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে Matt Short এবং তরুণ ব্যাটার Ollie Peake-কে। পাকিস্তান সফরে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়েছেন দুজনই। বিশেষ করে অলি পিক অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক করা সর্বকনিষ্ঠ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আলোচনায় আসেন।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনায় নতুন ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ান নির্বাচকরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...