Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
2:59 pm

লিংক কপি করা হয়েছে!

পাকিস্তানের পর জাপানেও ভূমিকম্প, কাঁপল এশিয়ার আরেক দেশ

আবার কাঁপল জাপান, ৬.২ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক

সংগৃহীত ছবি

এশিয়ায় স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। পাকিস্তানের পর এবার জাপানের মধ্যাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার স্থানীয় সময় দুপুরে নাগানো প্রিফেকচার এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, কম্পনটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি ওমাচি শহরসহ আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা আপার ৫ হিসেবে রেকর্ড করা হয়েছে।

তবে শক্তিশালী কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে একই দিনে সকালে ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। দেশটির খাইবার পাখতুনখোয়া অঞ্চলেও কম্পন ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তবে সেখানেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষতি না করলেও ভবিষ্যতে বড় কম্পনের ঝুঁকি এড়াতে সতর্ক থাকা জরুরি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...