Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
12:49 pm

লিংক কপি করা হয়েছে!

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালকের পর গ্রেপ্তার হেলপার

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালকের পর গ্রেপ্তার হেলপার

সংগৃহীত ছবি

আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের পর এবার ইতিহাস পরিবহনের হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক সপ্তাহ পর সোমবার (২০ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১২ জুলাই নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তা থেকে সাভারগামী ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক।

অভিযোগ অনুযায়ী, বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কাউকে বাসে উঠতে দেননি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। তবে বাস থামানোর পরিবর্তে সেটি আরও দ্রুতগতিতে চালানো হয়।

তদন্তে জানা গেছে, ঘটনার সময় আটক হেলপার কাওছার হোসেন সানজিদ বাসটি চালাচ্ছিলেন। একপর্যায়ে সম্ভাব্য বিপদ থেকে বাঁচতে ভুক্তভোগী চলন্ত বাস থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হলেও সম্ভাব্য আরও বড় দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন পিপিএম জানান, ঘটনার পর সানজিদ গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় আত্মগোপন করে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক হিসেবে কাজ শুরু করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এর আগে এ ঘটনায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালক আজিজুল শিকদার ওরফে রাজু-কেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...