Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
2:56 pm

লিংক কপি করা হয়েছে!

সেই কাঙ্ক্ষিত গান: যার জন্য ভক্তদের অপেক্ষা এক দশক

অ্যাশেজের ১০ বছরের অপেক্ষার গান ‘ফেরিওয়ালা’ আজ প্রকাশিত হচ্ছে

সংগৃহীত ছবি

এক দশকের দীর্ঘ অপেক্ষা শেষে আজ প্রকাশিত হচ্ছে ব্যান্ড অ্যাশেজ-এর নতুন গান ফেরিওয়ালা। আজ সন্ধ্যা ৬টায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানটির অফিসিয়াল ভিডিও প্রকাশ করা হবে।

গানটির ইতিহাস শুরু ২০১৬ সালের সেপ্টেম্বরে, যখন অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান ফেসবুকে একটি লাইন শেয়ার করেছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে ইউটিউবে গানটির ডেমো প্রকাশিত হলেও পূর্ণাঙ্গ গান আর সামনে আসেনি। এরপর থেকেই শুরু হয় ভক্তদের দীর্ঘ অপেক্ষা।

গত এক দশকে গানটি ঘিরে ইউটিউবে জমেছে শত শত মন্তব্য, যেখানে ভক্তরা নিয়মিত গানটির আপডেট জানতে চেয়েছেন। অনেকেই আবেগঘন মন্তব্যে তাদের অপেক্ষা ও স্মৃতির কথা প্রকাশ করেছেন।

গানটির সঙ্গে অনেক শ্রোতার ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে আছে। কেউ কেউ জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার মাঝেই তাদের প্রিয়জনকে হারানোর মতো আবেগঘন অভিজ্ঞতাও হয়েছে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাশেজ ব্যান্ডের বিভ্রম অ্যালবামের চতুর্থ ট্র্যাক হিসেবে মুক্তি পাচ্ছে ‘ফেরিওয়ালা’। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। ভিডিও চিত্র ধারণ করা হয়েছে কানাডা এবং রাঙামাটির কাপ্তাই লেকে।

এক সাক্ষাৎকারে জুনায়েদ ইভান বলেন, গানটি অনেক আগের সৃষ্টি হলেও তখন এটি প্রকাশ করা সম্ভব হয়নি। ভক্তদের দীর্ঘ অপেক্ষা ও ভালোবাসাই গানটি মুক্তির পথে অনুপ্রেরণা দিয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...