Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
12:39 pm

লিংক কপি করা হয়েছে!

দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুক্তি পেল অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’

দশ বছর পর ফিরলো অ্যাশেজের গান ‘ফেরিওয়ালা’

সংগৃহীত ছবি

দীর্ঘ এক দশকের অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ-এর নতুন গান ‘ফেরিওয়ালা’। ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে, যা তাদের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান হিসেবে যুক্ত হলো। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।

গানটি নিয়ে ভক্তদের আগ্রহ ছিল দীর্ঘদিনের। জানা যায়, ২০১৬ সালে ফেসবুকে গানটির মাত্র দুই লাইন শেয়ার করার পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। হাজারো মন্তব্যে গানটি প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন ভক্তরা। দীর্ঘ সময় পর সেই প্রত্যাশা পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্যান্ড সদস্যরা।

‘ফেরিওয়ালা’ মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে বৈচিত্র্যময় দৃশ্যায়ন। এতে ব্যবহার করা হয়েছে রাঙামাটির মনোরম কাপ্তাই লেকসহ কানাডার বিভিন্ন লোকেশন। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে ব্যান্ডটি।

বর্তমানে অ্যাশেজ দেশজুড়ে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে। পাশাপাশি আগামী জুনে ইউরোপ সফরের অংশ হিসেবে ইতালির রোম ও ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে কনসার্ট করার কথা রয়েছে তাদের।

২০০৬ সালে যাত্রা শুরু করা এই ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেস গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) এবং তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)। এর আগে ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ব্যান্ডটি। তাদের ‘তুমি আয়না দেখো না’ ও ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে কালজয়ী হয়ে আছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...