Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 May, 2026,
3:39 pm

লিংক কপি করা হয়েছে!

আইনশৃঙ্খলায় সেনা মোতায়েন কমছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলায় সেনা মোতায়েন কমছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সশস্ত্র বাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ৭ মে সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় আরও সক্রিয় হয়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে মাঠে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা কমে এসেছে।

তিনি জানান, কী প্রক্রিয়ায় এবং কোন ধাপে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে, সে বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সিলেট অঞ্চলে পাথর উত্তোলন নিয়েও সরকারের নতুন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর উত্তোলন করা যায়, তা নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির নেতৃত্ব দেবেন সিলেট বিভাগের কমিশনার। কমিটি কোন এলাকা থেকে, কত গভীর পর্যন্ত এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে, সে বিষয়ে সুপারিশ দেবে।

সরকার পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...