Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
12:50 pm

লিংক কপি করা হয়েছে!

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘিরে ছড়িয়ে পড়া কিছু ই-মেইল। তবে এসব বার্তার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে সংস্থাটি। তাদের ভাষ্য, অফিসিয়াল অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে অনুমতি ছাড়াই ওই ই-মেইল পাঠানো হয়েছে।

মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৩-২ গোলে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের রেফারিং নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল। এর মধ্যেই কয়েকজন সাংবাদিকের কাছে এএফএর অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে বিতর্কিত কিছু বার্তা পাঠানো হয় বলে দাবি করে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ই-মেইলে উল্লেখ করা হয়েছিল যে আর্জেন্টিনা প্রকৃত অর্থে ম্যাচটি জেতেনি এবং ফলাফল এসেছে “বিতর্কিত রেফারিংয়ের” কারণে। একই সঙ্গে সেখানে মিসরের ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসাও করা হয়।

সংবাদমাধ্যমটির দাবি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিসরীয় বংশোদ্ভূত একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

ঘটনার পরপরই এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট থেকে কিছু অননুমোদিত বার্তা পাঠানো হয়েছে। এসব বার্তা এএফএর কোনো কর্মকর্তা বা কর্মচারী তৈরি করেননি এবং এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।

এএফএ আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক ই-মেইল, বিশেষ করে যেখানে কোনো লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো উপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত এবং সাইবার নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

মিসরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের পর ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ইয়াসের ইব্রাহিম ও মোস্তাফা জিকোর গোলে এগিয়ে যায় মিসর। তবে শেষ ১১ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আলবিসেলেস্তেরা। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান, এরপর লিওনেল মেসি সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়।

এই জয়ের পর আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

অন্যদিকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে। এমনকি বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে এগিয়ে রাখতে এবং লিওনেল মেসিকে প্রতিযোগিতায় ধরে রাখতে অদৃশ্য চাপ কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...