Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বিশ্বকাপের আগে শক্ত বার্তা, ৫ গোলের জয় আর্জেন্টিনারনোয়াখালীতে হামের প্রাদুর্ভাব, ২১ শিশু আক্রান্ত হয়ে চিকিৎসাধীনইরান যুদ্ধে নিয়ন্ত্রণহীন ট্রাম্প দোরগোড়ায় কি চরম বৈশ্বিক মন্দা?ধেয়ে আসছে কালবৈশাখী ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কাইরান-সংকট কাটিয়ে মুক্ত বাংলাদেশের ৬ জাহাজ পার হচ্ছে হরমুজ প্রণালিআজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বাতিল হলো ভিসাছয় বলে ১২ রান বড় কথা নয়, দলগত লড়াইয়েই ৩০০ পার: পার্থআকাশছোঁয়া সোনার বাজার, ফের বাড়ল দামক্রিমিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, রক্ষা পেলেন না ২৯ আরোহীর কেউই১৫ দিনের মধ্যে চাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, চরমপত্র জারিবিশ্বকাপের আগে শক্ত বার্তা, ৫ গোলের জয় আর্জেন্টিনারনোয়াখালীতে হামের প্রাদুর্ভাব, ২১ শিশু আক্রান্ত হয়ে চিকিৎসাধীনইরান যুদ্ধে নিয়ন্ত্রণহীন ট্রাম্প দোরগোড়ায় কি চরম বৈশ্বিক মন্দা?ধেয়ে আসছে কালবৈশাখী ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কাইরান-সংকট কাটিয়ে মুক্ত বাংলাদেশের ৬ জাহাজ পার হচ্ছে হরমুজ প্রণালিআজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বাতিল হলো ভিসাছয় বলে ১২ রান বড় কথা নয়, দলগত লড়াইয়েই ৩০০ পার: পার্থআকাশছোঁয়া সোনার বাজার, ফের বাড়ল দামক্রিমিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, রক্ষা পেলেন না ২৯ আরোহীর কেউই১৫ দিনের মধ্যে চাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, চরমপত্র জারি

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 1 April, 2026,
12:03 pm

লিংক কপি করা হয়েছে!

মেসির জাদুতে বড় জয়, জাম্বিয়ার জালে ৫ গোল আর্জেন্টিনার

মেসির জাদুতে বড় জয়, জাম্বিয়ার জালে ৫ গোল আর্জেন্টিনার

বিশ্বকাপের শিরোপা রক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে লিওনেল মেসির দল।

এর আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে শুরু থেকে খেলেননি অধিনায়ক মেসি। দ্বিতীয়ার্ধে নেমে দলকে ২-১ ব্যবধানে জিততে সহায়তা করলেও সামগ্রিক পারফরম্যান্স ছিল প্রত্যাশার নিচে। তবে জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই মেসিকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ লিওনেল স্কালোনি, আর সেটিই বদলে দেয় ম্যাচের চিত্র।

বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোমবোনেরো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। জালে বল পাঠান হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

বিরতির পরও দাপট ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নিকোলাস ওতামেন্দি। এরপর ৬৮ মিনিটে জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী গোলে স্কোরলাইন আরও বড় হয়।

যোগ করা সময়ে ভ্যালেন্টিন বারকোর গোল ম্যাচে পূর্ণতা এনে দেয়। শেষ পর্যন্ত ৫-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মার্চে ঘরের মাঠে খেলা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচই ছিল তাদের শেষ হোম প্রস্তুতি।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...