Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
5:00 pm

লিংক কপি করা হয়েছে!

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীকে গোপনে ধারণ করা গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল, ধর্ষণ এবং পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইলিয়াস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তার স্বামী দুবাইয়ে কর্মরত। স্বামী বিদেশে থাকার সুযোগে একই এলাকার ইলিয়াস বিভিন্ন সময় তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় ১০ মাস আগে গোপনে তার গোসলের ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন।

অভিযোগে বলা হয়, ওই ভিডিও প্রকাশের হুমকি দিয়ে অভিযুক্ত বারবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেসব ঘটনার ভিডিওও ধারণ করেন। পরে ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিদেশে থাকা স্বামীর পাঠানো প্রায় পাঁচ লাখ টাকা আদায় করেন।

ভুক্তভোগীর ভাষ্য, সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত তার বাড়িতে গিয়ে আবারও শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন। এতে রাজি না হলে আরও টাকা দাবি করেন। একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। তবে পরে সুযোগ বুঝে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এরপর শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ করেন।

পরিবারের দাবি, অভিযোগের তদন্ত শেষে পুলিশ চলে যাওয়ার কিছু সময় পর রাতেই অভিযুক্ত ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালান। এতে ভুক্তভোগীর দেবরের স্ত্রী, বড় ভাই, চাচাতো ভাই ও ছোট ভাই আহত হন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু অভিযোগটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার সঙ্গে সম্পর্কিত, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...