Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 July, 2026,
2:18 pm

লিংক কপি করা হয়েছে!

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন গুঞ্জন

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন গুঞ্জন

সংগৃহীত ছবি

 

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, যা বললেন গৌতম সাহা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তিনি নাকি সিঙ্গাপুরে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি এই অভিনেত্রী।

দ্বিতীয় বিয়ের এই গুঞ্জনের মধ্যেই এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন। তবে এর সত্যতা সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

গৌতম সাহা বলেন, খবরটি যদি সত্য হয়, তাহলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুই গুঞ্জন হয়ে থাকে, তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার মতে, অপু বিশ্বাস নিজের আত্মবিশ্বাস ও যোগ্যতায় জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

তিনি আরও বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন। সেই সময়ে তিনি নিয়মিত যোগাযোগ রেখে সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

তবে একপর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে দাবি করেন গৌতম সাহা। যদিও ওই ব্যক্তির পরিচয় তিনি প্রকাশ করেননি। বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের মতো যোগাযোগও নেই বলে জানান তিনি।

এদিকে, অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।

তিনি বলেন, ‘গৌতম সাহা অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। তাই এ ধরনের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো। কারণ, তিনি অপু বিশ্বাসের বর্তমান জীবন সম্পর্কে অবগত নন।’

মাহফুজ কাদরী আরও জানান, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে নিয়মিত বিদেশে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলেও বিষয়টি শাকিব খান ও তার পরিবারের জানা থাকে।

তার ভাষ্য, ‘অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দ্বিতীয় বিয়ের খবরের কোনো সত্যতা নেই। ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সবাইকে জানাবেন।’

উল্লেখ্য, দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাস নিজে কোনো বক্তব্য দেননি। ফলে বিষয়টি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...