ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও লম্বা ছুটির সুযোগ আসছে চাকরিজীবীদের সামনে। আগামী এপ্রিল মাসে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে।
এর পরের দুই দিন-১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। তবে কেউ যদি এই দুই দিন ছুটি নিতে পারেন, তাহলে তার সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।
ফলে ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হবে।
এখনো কোনো মতামত নেই।