Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 May, 2026,
10:44 am

লিংক কপি করা হয়েছে!

আনসার-ভিডিপির হাত ধরেই বদলাবে গ্রামবাংলা: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপির হাত ধরেই বদলাবে গ্রামবাংলা: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেশের উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে আনসার ও ভিডিপির হাত ধরেই দেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।

বুধবার (২০ মে) অনুষ্ঠিতব্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বৈষম্যমুক্ত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আনসার ও ভিডিপির প্রায় ৬০ লাখ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই বাহিনীর সদস্যদের সাহস, সততা ও নিষ্ঠা ভবিষ্যতেও অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীর ৬৭০ জন শহীদ সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। দেশের আইনশৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা, সামাজিক নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রমেও তাদের অংশগ্রহণ প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সরকার একটি স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। সেই যাত্রায় আনসার ও ভিডিপি একটি কার্যকর সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।

গ্রামীণ পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কৃষি অর্থনীতি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কার্যক্রমেও বাহিনীটির বিস্তৃত নেটওয়ার্ক আরও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি। তার ভাষ্য, কর্মমুখী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের তরুণদের উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করা সম্ভব।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ গঠনে তাদের অব্যাহত ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...