Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
4:37 pm

লিংক কপি করা হয়েছে!

‘সাইয়ারা’ নায়িকা কেন বিতর্কে? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

বিতর্কে ‘সাইয়ারা’ নায়িকা অনীত পাড্ডা, কেন

গত বছরে ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী অনীত পাড্ডা হঠাৎ করেই তুমুল বিতর্কের মুখে পড়েছেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এক মার্কিন রাজনীতিককে অনুসরণ করা এবং তাঁর বোনের কিছু পুরোনো মন্তব্য ঘিরেই এ বিতর্কের সূত্রপাত।

ঘটনার শুরু হয়, যখন নেটিজেনরা লক্ষ্য করেন অনীত পাড্ডা মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হাসান পিকারকে অনুসরণ করছেন। পরে তাঁর একটি পুরোনো মন্তব্য সামনে আসে, যেখানে তিনি নাকি ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ বলে উল্লেখ করেছিলেন এমন দাবি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর প্রশ্ন ওঠে, একজন জনপ্রিয় তারকার জন্য এমন ব্যক্তিকে অনুসরণ করা কতটা দায়িত্বশীল। বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয় সমালোচনার ঝড়।

যদিও পরে জানা যায়, অনীত পাড্ডা ওই ব্যক্তিকে আনফলো করেছেন, ততক্ষণে বিতর্ক বড় আকার ধারণ করে।

এদিকে নতুন করে বিতর্কে ঘি ঢালে অনীতের বোন রীত পাড্ডার কিছু পুরোনো মন্তব্য। তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে মতামত দিয়েছিলেন, যা অনেকের কাছে রাজনৈতিকভাবে সংবেদনশীল বলে বিবেচিত হয়। পাশাপাশি আদিত্য ধরের একটি সিনেমা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

এসব মন্তব্যকে ঘিরে অনীত পাড্ডার সঙ্গেও বিষয়টি জড়িয়ে দেখা হচ্ছে, যদিও অভিনেত্রী নিজে সরাসরি কোনো বিতর্কিত মন্তব্য করেননি।

বর্তমানে এ বিষয়ে অনীত পাড্ডা বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তাঁর বোন ইতোমধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন।

আরও

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...