Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 June, 2026,
2:54 pm

লিংক কপি করা হয়েছে!

সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন মুফতি আমির হামজা

সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন মুফতি আমির হামজা

সংগৃহীত ছবি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা রোববার দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় তিনি আদালতে হাজির হচ্ছেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করবেন বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই দেবেন।

অন্যদিকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও নিশ্চিত করেছেন, দুপুরে তিনি আদালতে উপস্থিত হবেন।

মামলার নথি অনুযায়ী, ২ এপ্রিল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্যের অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়। পরে আদালত সমন জারি করে নির্ধারিত সময়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালত তার বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

সবশেষ হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর আজ তিনি আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আদালত সূত্র বলছে, জামিন আবেদন নিয়ে শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...