Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
4:36 pm

লিংক কপি করা হয়েছে!

গঙ্গায় আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্টের মন্তব্য

গঙ্গায় আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্টের মন্তব্য

সংগৃহীত ছবি

নয়াদিল্লি: গঙ্গা নদীতে আমিষ খাবারের বর্জ্য বা অবশিষ্টাংশ ফেলা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে মন্তব্য করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট।

বারাণসীতে গঙ্গা নদীতে নৌকায় ইফতার পার্টির পর বর্জ্য ফেলার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচ ব্যক্তিকে জামিন দেওয়ার সময় আদালত এই পর্যবেক্ষণ দেন।

গত শুক্রবার (১৫ মে) বিচারপতি রাজীব লোচন শুক্লা অভিযুক্ত পাঁচজনের জামিন মঞ্জুর করেন। একই দিনে আরেকটি বেঞ্চে আরও তিনজন অভিযুক্তকে জামিন দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৫ মার্চ রমজান মাসে বারাণসীতে গঙ্গা নদীতে একটি নৌকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা ইফতার শেষে আমিষ খাবারের কিছু অংশ নদীতে ফেলেন বলে অভিযোগ ওঠে।

এরপর ১৬ মার্চ স্থানীয় এক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় এবং পরদিন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

পরে দায়রা আদালত সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কায় তাদের জামিন আবেদন নাকচ করেছিল। তবে হাইকোর্ট বলেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, নিজেদের ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর অঙ্গীকার করেছেন—এই বিবেচনায় জামিন মঞ্জুর করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...