Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 23 June, 2026,
2:42 pm

লিংক কপি করা হয়েছে!

১২ বছর পর বিশ্বকাপে জয়, জর্ডানকে হারিয়ে ঘুরে দাঁড়াল আলজেরিয়া

সংগৃহীত ছবি

বিশ্বকাপে টিকে থাকার কঠিন সমীকরণে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে আলজেরিয়া। এই জয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটল আফ্রিকান এই দলের।

ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। কারণ প্রথম ম্যাচে দুদলই হেরে গিয়েছিল। ফলে জয় ছাড়া কোনো পথই খোলা ছিল না।

শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জর্ডান। ৩৬ মিনিটে বক্সের ভেতরে সুযোগ পেয়ে জোরালো শটে গোল করেন নিজার আল রুশদান। এই গোলে প্রথমবারের মতো বিশ্বকাপে লিড নেয় জর্ডান এবং এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

তবে প্রথমার্ধেই সুযোগ পেয়েছিল আলজেরিয়া। রিয়াদ মাহরেজ একা গোলরক্ষকের মুখোমুখি হয়েও গোল করতে ব্যর্থ হন। দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে আলজেরিয়া। বদলি হিসেবে নেমে ৬৯ মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করেন নাদির বেনবুয়ালি। এই গোলেই সমতায় ফেরে দলটি।

এরপর ৮২ মিনিটে আমিন গোরির গোলে ম্যাচে এগিয়ে যায় আলজেরিয়া। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

এই জয়ের ফলে শেষ ম্যাচে জয় পেলেই নকআউট পর্বে পৌঁছে যেতে পারবে আলজেরিয়া। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে তাই নতুন করে আশা জেগেছে তাদের শিবিরে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...