Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 April, 2026,
4:06 pm

লিংক কপি করা হয়েছে!

এক সপ্তাহেই সিংহাসন পুনরুদ্ধার: রাজত্ব ফিরে পেলেন অজি স্পিনার

রাজকীয় প্রত্যাবর্তন! এক সপ্তাহের ব্যবধানে ফিরে পেলেন অজি স্পিনার

সংগৃহীত ছবি

আইসিসি নারী ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যালানা কিং আবারও শীর্ষে উঠেছেন। ৭৫৩ রেটিং নিয়ে তিনি ইংল্যান্ডের পেসার সোফি এক্লেস্টোনকে পেছনে ফেলে ওয়ানডে বোলারের তালিকার এক নম্বরে চলে এসেছেন। এক্লেস্টোন এই সপ্তাহে মাত্র ৬ রেটিং কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অ্যালানা কিং দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখান। ১০ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে তিনি ৫ উইকেট নেন। এর ফলে এক সপ্তাহ পর আবারও শীর্ষে ফিরে আসেন কিং। এর আগে গত মার্চে প্রায় চার বছর শীর্ষে থাকা এক্লেস্টোনকে সরিয়ে এক নম্বর বোলার হন তিনি।

বোলিংয়ের পাশাপাশি অ্যালানা কিং অলরাউন্ডার তালিকায়ও উন্নতি করেছেন এবং এখন সপ্তম স্থানে অবস্থান করছেন। নারী ওয়ানডেতে ব্যাটার ও অলরাউন্ডার র‌্যাংকিংয়ে যথাক্রমে ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার শীর্ষে রয়েছেন।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...