SHELL-OK-8.1.34 টানা ৪ সপ্তাহ বন্ধ আল-আকসায় জুমার নামাজ

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
5:13 pm

লিংক কপি করা হয়েছে!

টানা ৪ সপ্তাহ বন্ধ আল-আকসায় জুমার নামাজ

টানা ৪ সপ্তাহ বন্ধ আল-আকসায় জুমার নামাজ

সংগৃহীত ছবি

টানা চার সপ্তাহ ধরে আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় বন্ধ রয়েছে। যুদ্ধ পরিস্থিতিকে কারণ দেখিয়ে মুসল্লিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজকে কেন্দ্র করে জেরুজালেমের পুরনো শহর ও আল-আকসার প্রবেশপথে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শুধু তাই নয়, আশপাশের রাস্তায় নামাজ আদায়ের চেষ্টাও বাধাগ্রস্ত করা হয়। অনেক মুসল্লিকে ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী। ফলে অনেকে বাধ্য হয়ে ছোট ছোট মসজিদে বা খোলা রাস্তায় নামাজ আদায় করেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে জনসমাগম এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী আল-আকসায় প্রবেশ সীমিত করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র ওয়াকফ দপ্তরের কিছু কর্মী ছাড়া অন্য কেউ মসজিদে ঢুকতে পারছেন না।

এদিকে একই সঙ্গে খ্রিস্টানদের অন্যতম পবিত্র স্থান ‘চার্চ অফ দ্য হলি সেপালকার’ও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে আল-আকসায় এমন নিষেধাজ্ঞা জারি করা হলো। জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোয় রমজানের তারাবি ও ঈদের নামাজও সেখানে আদায় করতে পারেননি মুসল্লিরা।

অন্যদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস এ সিদ্ধান্তকে ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, নিরাপত্তার অজুহাতে আল-আকসাকে মুসল্লিশূন্য করে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি আসন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইহুদি কট্টরপন্থীদের অনুপ্রবেশের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...