Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 26 April, 2026,
4:05 pm

লিংক কপি করা হয়েছে!

আল-আহলির টানা দ্বিতীয় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা

আল-আহলির টানা দ্বিতীয় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা

সংগৃহীত ছবি

দুই দশকেরও বেশি সময় পর প্রথম ক্লাব হিসেবে টানা দুইবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে সৌদি আরবের আল-আহলি। শিরোপা ধরে রাখতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন কোচ, তবে জানিয়েছেন—এই জয় পেতে তাদের কঠিন পথ পাড়ি দিতে হয়েছে।

শনিবার জেদ্দায় নিজেদের মাঠে অনুষ্ঠিত ফাইনালে জাপানের শক্তিশালী মাচিদা জেলভিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারায় আল-আহলি। এর মাধ্যমে টানা দ্বিতীয়বার এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করে ক্লাবটি।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রায় ৫৮,৯৮৪ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। দুই দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়।

ম্যাচের ৬৮তম মিনিটে জাকারিয়া আল হাওসাওয়ি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় আল-আহলি। এরপর যোগ করা সময়ে মোহাম্মদ ইউসুফও লাল কার্ড দেখলে দলটি ৯ জনে নেমে আসে। তবুও নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফারাস আল-বারিকানের গোলে এগিয়ে যায় ৯ জনের আল-আহলি। শেষ পর্যন্ত সেই এক গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে শিরোপা ধরে রাখে তারা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...