ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরাফাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।