Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 15 April, 2026,
10:26 am

লিংক কপি করা হয়েছে!

শ্বাস নেওয়াই কঠিন, দূষণের তালিকায় ঢাকার অবস্থান কত

শ্বাস নেওয়াই কঠিন, দূষণের তালিকায় ঢাকার অবস্থান কত

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে বায়ুদূষণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, দূষণের দিক থেকে আবারও শীর্ষে উঠে এসেছে দিল্লি।

বুধবার সকাল ৯টায় প্রকাশিত IQAir এর প্রতিবেদনে জানা যায়, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ৩১০, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর (স্কোর ২২১) এবং তৃতীয় স্থানে ডাকার (স্কোর ২২০)। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে কাঠমান্ডু (স্কোর ১৯২) এবং পঞ্চম স্থানে চিয়াং মাই (স্কোর ১৮৩)।

অন্যদিকে, ১৪৭ স্কোর নিয়ে তালিকার ১০ম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, যা সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, আর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বর্তমান পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাইরে বের হওয়া সীমিত রাখার পাশাপাশি সবারই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...