Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
11:40 am

লিংক কপি করা হয়েছে!

অস্ট্রেলিয়ায় ঢুকেই ভিসা বাতিল, ফিরতে হলো শায়খ আহমাদুল্লাহকে

অস্ট্রেলিয়ায় ঢুকেই ভিসা বাতিল, ফিরতে হলো শায়খ আহমাদুল্লাহকে

সংগৃহীত ছবি

বাংলাদেশের ইসলামি বক্তাদের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্কের মধ্যেই নতুন সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া সরকার। মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করা হয়েছে।

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় সিডনি বিমানবন্দর এ আনুষ্ঠানিকভাবে ভিসা বাতিলের ঘোষণা পান।

অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানিয়েছেন, বিদ্বেষমূলক বা উগ্র বক্তব্যের ক্ষেত্রে তাদের সরকারের অবস্থান ‘শূন্য সহনশীলতা’।

স্থানীয় গণমাধ্যম The Daily Telegraph এর প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে দেওয়া কিছু বক্তব্যের কারণে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে একই ধরনের অভিযোগে মাওলানা মিজানুর রহমান আজহারি কেও অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছিল, যা নিয়ে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আলোচনা তৈরি হয়।

জানা গেছে, একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। তার সফরসূচিতে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থ এ একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

তবে সফরের শুরুতেই ভিসা বাতিল হওয়ায় নির্ধারিত কর্মসূচিগুলো আর আয়োজন করা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ধর্মীয় বক্তাদের বক্তব্য ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংবেদনশীলতা বাড়ায় এমন সিদ্ধান্তগুলো আরও বাড়তে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...