ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছে দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে ঘিরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।