Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 17 May, 2026,
1:00 pm

লিংক কপি করা হয়েছে!

আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

আবু সাইদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ১০ বছরের কারাদণ্ড পাওয়া ড. হাসিবুর রশিদকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সাবেক ভিসি হাসিবুর রশিদসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা দেন।

রায়ে শিক্ষার্থী আবু সাইদ হত্যাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে দুজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা পান আরও বেশ কয়েকজন আসামি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম ও বিভূতিভূষণ রায়। তারা এখনও পলাতক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা সাজাপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ গ্রেপ্তার আছেন, আবার কেউ এখনও পলাতক রয়েছেন।

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। পরে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ৯ এপ্রিল রায় ঘোষণা করা হয়।

মামলায় মোট ২৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাদের মধ্যে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছিল প্রসিকিউশন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...