Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ওমানে আটকা বিদেশিদের জন্য সাহায্যের ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বাননির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তদন্ত দাবি, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বানআলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিলমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকারমধ্যপ্রাচ্য উত্তেজনা, জ্বালানি সহায়তা চেয়ে ওয়াশিংটনে ঢাকার বার্তামন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন: প্রতিমন্ত্রীদের নতুন দায়িত্বসমূহঘাঁটি না দেওয়ায় স্পেনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, বাণিজ্য বন্ধের হুমকিওমানে আটকা বিদেশিদের জন্য সাহায্যের ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বাননির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তদন্ত দাবি, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বানআলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিলমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকারমধ্যপ্রাচ্য উত্তেজনা, জ্বালানি সহায়তা চেয়ে ওয়াশিংটনে ঢাকার বার্তামন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন: প্রতিমন্ত্রীদের নতুন দায়িত্বসমূহঘাঁটি না দেওয়ায় স্পেনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, বাণিজ্য বন্ধের হুমকি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 March, 2026,
2:06 pm

লিংক কপি করা হয়েছে!

আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিল

আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিল

জুলাই আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই সিদ্ধান্ত দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩০ জুন মামলাটিতে অভিযুক্ত ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

সাক্ষ্য প্রদানকারীদের মধ্যে অন্যতম ছিলেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ মোট ৩০ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

মামলাটি শুরু থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে এখন বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপে এসে পৌঁছেছে এই মামলাটি। আগামী ৯ এপ্রিল ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...