Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 July, 2026,
12:53 pm

লিংক কপি করা হয়েছে!

তৃতীয়বার বিয়ে করলেন আমির খান, অনুষ্ঠানে ছিলেন তিন সন্তান

তৃতীয়বার বিয়ে করলেন আমির খান, অনুষ্ঠানে ছিলেন তিন সন্তান

সংগৃহীত ছবি

দুই বছরেরও বেশি সময়ের প্রেমের পর বলিউড অভিনেতা আমির খান ও তার সঙ্গী গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আমির খানের একজন মুখপাত্র গণমাধ্যমকে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ের অনুষ্ঠানে আমির খানের আগের দুই সংসারের তিন সন্তান-জুনাইদ খান, আইরা খান ও আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া নির্মাতা আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী রিয়া চক্রবর্তী, এলি আবরাম, সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কৌতুকশিল্পী বীর দাসসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা অনুষ্ঠানে অংশ নেন।

সাবেক ক্রিকেটার ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে আমির ও গৌরীকে বিয়ের শপথ বিনিময়, নাচ এবং একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।

জানা যায়, প্রায় ২৫ বছর আগে আমির খান ও গৌরী স্প্র্যাটের প্রথম পরিচয় হলেও ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে তাদের আবার যোগাযোগ হয়। এরপর থেকেই তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হয়। গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে গণমাধ্যমের সামনে নিজের জীবনসঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির।

গৌরী স্প্র্যাট আগে একটি হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কাজ করলেও বর্তমানে ‘আমির খান প্রোডাকশন্স’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। বিয়ের আগে এক বছরেরও বেশি সময় ধরে তারা বান্দ্রার বাসভবনে একসঙ্গে বসবাস করছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে আমির জানিয়েছিলেন, তাদের বিয়ে রেজিস্ট্রির মাধ্যমেই সম্পন্ন হবে।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে জুনাইদ ও আইরা নামে দুই সন্তান রয়েছে। ২০০২ সালে বিচ্ছেদের পর ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তান লালন-পালন এবং পেশাগত বিষয়ে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...