Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিকইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
12:22 pm

লিংক কপি করা হয়েছে!

তৃতীয় বিয়ের পর গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমায় আমির খান

তৃতীয় বিয়ের পর গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমায় আমির খান

সংগৃহীত ছবি

গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমায় আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর এবার মধুচন্দ্রিমার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এই নবদম্পতি। পারিবারিক আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর একান্ত সময় কাটাতেই তারা অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে মেলবোর্নে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির খান। পাশাপাশি কিছুদিন অবকাশ যাপনও করবেন তারা। প্রায় দুই বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। অভিনেতার বোনের মাধ্যমে বেঙ্গালুরুতে তাদের পরিচয় হয়। পরে চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের পালি হিলসের বাসভবনে সীমিত পরিসরে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি আমির খানের তৃতীয় বিয়ে।

বিয়ের পর ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আনছেন এই অভিনেতা। জানা গেছে, তিনি পালি হিলসের পুরোনো বাসা ছেড়ে বান্দ্রার ‘মারিনা’ আবাসনে উঠবেন। সেখানে তিনি প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে তিনটি ফ্ল্যাট কিনেছেন। একটি ফ্ল্যাটে স্ত্রী গৌরীর সঙ্গে বসবাস করবেন আমির। অন্য দুটি ফ্ল্যাটে থাকবেন তার মা, বড় ছেলে জুনেইদ, সাবেক স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিয়ের অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তান ও সাবেক স্ত্রীরাও উপস্থিত ছিলেন।

মডেল গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত নিজের জন্মদিন উপলক্ষে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন অভিনেতা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, গৌরী আমিরের জীবনে নতুন উদ্দীপনা ও মানসিক স্থিতি এনে দিয়েছেন।

মধুচন্দ্রিমা এবং চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরে নতুন ঠিকানায় স্থায়ীভাবে বসবাস শুরু করবেন এই নবদম্পতি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...