Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 2 May, 2026,
4:54 pm

লিংক কপি করা হয়েছে!

বিমানভীতি আমির খানের, উড়ার আগে লেখেন বিশেষ চিঠি

বিমানভীতি আমির খানের উড়ার আগে লেখেন বিশেষ চিঠি

সংগৃহীত ছবি

বলিউড তারকা Aamir Khan পর্দায় আত্মবিশ্বাসী অভিনয়ের জন্য পরিচিত হলেও ব্যক্তিগত জীবনে একটি বিষয়ে এখনো ভীষণ ভীত বিমানযাত্রা। কাজ বা ব্যক্তিগত কারণে নিয়মিত উড়োজাহাজে ভ্রমণ করতে হলেও প্লেনে উঠলেই তাকে ঘিরে ধরে অজানা এক আতঙ্ক, কখনো কখনো মৃত্যু ভয়ও।

এই ভয় সামাল দিতে তিনি গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী অভ্যাস। প্রতিবার বিমানযাত্রার আগে নিজের মনের কথা একটি চিঠিতে লিখে রাখেন তিনি, যা তিনি পাঠান তার ঘনিষ্ঠ বন্ধু Mansoor Khan-কে।

মনসুর খান কেবল বন্ধু নন, আমিরের কাছে অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত Josh ছবিতে একসঙ্গে কাজ করার পরও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।

এক সাক্ষাৎকারে আমির জানান, বিশেষ করে কোনো সিনেমার শুটিং বা পোস্ট-প্রোডাকশনের সময় এই ভয় আরও তীব্র হয়ে ওঠে। তার আশঙ্কা, যদি কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়, তাহলে অসমাপ্ত থেকে যাবে ছবির কাজ।

এই কারণেই তিনি আগেভাগেই মনসুর খানের কাছে চিঠি লিখে রাখেন, যাতে প্রয়োজনে তার বন্ধু ছবির বাকি কাজ সম্পন্ন করতে পারেন। এমনকি নিজের পরিবারকেও তিনি জানিয়ে রেখেছেন কোনো অঘটন ঘটলে যেন মনসুর খানের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিরের ভাষায়, মনসুর এমন একজন মানুষ যার ওপর তিনি সম্পূর্ণ ভরসা করেন। তাই নিজের কাজের প্রতি দায়বদ্ধতা এবং ভয়কে সামলাতেই এই অভ্যাস গড়ে তুলেছেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...