ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় Aamir Khan। বলিউডের এই তারকা স্বীকার করেছেন, পরিবারকে যথেষ্ট সময় না দেওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, দীর্ঘ তিন দশকের বেশি সময় তিনি কাজ আর সিনেমা নিয়েই এতটা ব্যস্ত ছিলেন যে পরিবার ও কাছের মানুষদের জন্য সময় বের করতে পারেননি। পরে বুঝেছেন, জীবনের সেই হারানো সময় আর ফিরিয়ে আনা সম্ভব নয়।
তার ভাষায়, বিশেষ করে মহামারির সময় জীবনের অনেক কিছু নতুনভাবে উপলব্ধি করেন তিনি। তখনই পরিবার ও সম্পর্কের গুরুত্ব আরও গভীরভাবে বুঝতে পারেন।
বর্তমান সম্পর্ক নিয়েও কথা বলেন অভিনেতা। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে তিনি বলেন, জীবনে মানসিক শান্তি ও পূর্ণতার অনুভূতি পেয়েছেন। তার মতে, জীবনের এই অধ্যায় তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।
সাবেক স্ত্রী Reena Dutta এবং Kiran Rao এর সঙ্গে সম্পর্ক নিয়েও শ্রদ্ধার সঙ্গে কথা বলেন আমির। অতীত নিয়ে অনুশোচনা নয়, বরং সেখান থেকে শেখার কথাই তুলে ধরেন তিনি।
নিজের ভুল স্বীকার করাকে দুর্বলতা নয়, বরং পরিণত হওয়ার অংশ বলেও মনে করেন এই অভিনেতা। তার ভাষায়, কেউই নিখুঁত নয়, গুরুত্বপূর্ণ হলো ভুল বুঝে নিজেকে বদলানো।
ভক্তদের অনেকেই বলছেন, পর্দার বাইরের এমন সৎ স্বীকারোক্তিতে যেন নতুন এক আমিরকে দেখা গেল।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।