Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 June, 2026,
4:33 pm

লিংক কপি করা হয়েছে!

সরকারে যোগ দিয়ে ‘চড়া মূল্য’ দিতে হয়েছে, দাবি ফারুকীর

সরকারে যোগ দিয়ে ‘চড়া মূল্য’ দিতে হয়েছে, দাবি ফারুকীর

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জনস্বার্থে কাজ করার উদ্দেশ্যে সরকারে দায়িত্ব নিয়েছিলেন। তবে সেই সিদ্ধান্তের কারণে তাকে যে মাত্রার সমালোচনা ও বিতর্কের মুখে পড়তে হবে, তা আগে কল্পনাও করেননি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন সমালোচনা, রাজনৈতিক বিতর্ক এবং পেশাগত জীবন নিয়ে বিস্তারিত মন্তব্য করেন।

ফারুকী বলেন, ভালো কাজের জন্য মূল্য দিতে হয়, এটি তিনি আগে থেকেই জানতেন। কিন্তু দায়িত্ব পালনের কারণে যেভাবে ব্যক্তিগত আক্রমণ ও নানা ধরনের মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে, তা তার জন্য অপ্রত্যাশিত ছিল।

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তবে এসব ঘটনাকে তিনি নিজের দায়িত্ব পালনের একটি ফল হিসেবেই দেখছেন।

সাবেক এই উপদেষ্টা বলেন, কর্মজীবনের শুরু থেকেই তিনি স্বাধীনভাবে কাজ করেছেন। বিজ্ঞাপন ও টেলিভিশন অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন দর্শক ও কাজের মানের মাধ্যমে। কোনো সরকারের সহযোগিতা বা প্রভাবের ওপর নির্ভর করে তাকে কাজ করতে হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনার প্রসঙ্গ টেনে ফারুকী বলেন, কোনো সরকারের সঙ্গেই তার সরাসরি ব্যবসায়িক সম্পর্ক ছিল না। সরকারি প্রকল্পে তার প্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল খুবই সীমিত এবং সেসব কাজও নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় যেসব বিজ্ঞাপন সংস্থাকে রাজনৈতিকভাবে প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়েছে, তাদের সঙ্গেও তার কাজের পরিমাণ ছিল খুব কম। দুই দশকের বেশি সময়ের কর্মজীবনে সেখানে হাতে গোনা কয়েকটি প্রকল্পে অংশ নিয়েছেন।

ফারুকীর ভাষ্য, স্বাধীনচেতা অবস্থানের কারণে বিজ্ঞাপন অঙ্গনের অনেক প্রতিষ্ঠান তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিল না। তবুও কিছু প্রতিষ্ঠান ও ব্র্যান্ড তার ওপর আস্থা রেখেছে এবং তিনি তাদের জন্য সফল ও আলোচিত কাজ উপহার দিতে সক্ষম হয়েছেন।

স্ট্যাটাসের শেষদিকে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, নানা ধরনের অভিযোগ ও প্রচারণার জবাব দিতে গিয়ে তাকে অপ্রয়োজনীয় বিষয়ে সময় ব্যয় করতে হচ্ছে। এতে তার সৃজনশীল কাজের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।

তবে সব বিতর্কের মধ্যেও মানুষের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন মোস্তফা সরয়ার ফারুকী।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...